- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুহাম্মদপুরে পীর মিসবাহ তরুণদের মাদক ও সন্ত্রাসমুক্ত থাকতে হবে

স্টাফ রিপোর্টার
পৌর শহরের মুহাম্মদপুর জামে মসজিদে শুক্রবার এলাকার তরুণদের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এলাকার তরুণ সমাজকর্মী আব্দুস সাত্তার মামুনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান।
সাংসদ পীর মিসবাহ বলেন, ‘তরুণরাই পারেন একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে   তুলতে। তরুণদের সব সময় সন্ত্রাস, মাদক ও দুবৃত্তপনার বিরুদ্ধে কথা বলতে হবে। মুহাম্মদপুর একটি আদর্শ এলাকা। এই এলাকার সুনাম ও সম্মান ধরে রাখতে তরুণদের কাজ করতে হবে।  

  • [১]