স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকায় পঞ্চমবারের মতো আয়োজিত মুহাম্মদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৭ এর ফাইনাল খেলায় চ্যম্পিয়ন হয়েছে ভাই ভাই ক্রিকেট ক্লাব। গতকাল শুক্রবার বিকালে এলাকার মাঠে এই ফাইনাল খেলা হয়। এতে রানার আপ হয় সাইয়্যিদ কিংস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ক্রীড়া সংগঠক সৈয়দ তারিক হাসান দাউদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, তরুণ সমাজকর্মী আবদুস ছাত্তার মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক শাহ মোশাহিদ আলম ফয়সল।
ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ইমরান, ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান মামুন, প্রথম সেঞ্চুরিয়ানের পুরস্কার পান ছালিক আহমদ, সেরা ব্যাটসম্যান মামুন। গত ২৫জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়।