জাকের আহমদ
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকার মাঠে বুধবার থেকে শুরু হয়েছে মুহাম্মদপুর প্রিমিয়ার লীগ। এই লীগের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মুহাম্মদপুর প্রিমিয়ার লীগ আয়োজন কমিটির চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন লীগের আয়োজক কমিটির সদস্য ছালিক আহমদ ও কাওসার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তারিক হাসান দাউদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এ জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তরুণদের সুন্দর আগামির স্বপ্ন দেখাতে হবে। দেশ গড়ার কাজে তাদের নিয়োজিত করতে হবে।
আয়োজকেরা জানান, মুহাম্মদপুর এলাকায় পঞ্চমবারের মতো এই লীগ হচ্ছে। বুধবারের খেলায় সাইদ কিংস ও ভাই ভাই একাদশ অংশ নেয়। এর মধ্যে সাইদ কিংস জয়ী হয়।