সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় ৫৫ বছর বয়সী নারী’র কাশি ও শ্বাসকষ্টে মৃত্যুর ঘটনায় প্রেস ব্রিফিং করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সোমবার বিকালে তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় ৫৫ বছর বয়সী মহিলাকে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। কর্তব্যরত ডাক্তার রোগীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং স্বজনরা তাঁর মরদেহ নিয়ে বাসায় যান। বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় সিনিয়র কলসালটেন্ট মেডিসিনের নেতৃত্বে ডেপুটি সিভিল সার্জন, মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারীকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু রোগীর শবদাহ সম্পন্ন হওয়ায় পুন:মূল্যায়ন সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে মৃত মহিলার স্বামী জানান, তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অনিয়মিত ঔষধ সেবন করতেন। গত এক সপ্তাহ যাবত জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন তিনি।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আরো জানান, মৃত মহিলার স্বামীও গত কয়েকদিন যাবত জ্বর ও কাশিতে ভুগছেন। তিনি বর্তমানে ভীত ও সতন্ত্র আছেন এবং সিলেটে গিয়ে চিকিৎসা, আইসোলেশন ও কোভিড ১৯ এর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানোর ইচ্ছা পোষন করেন। তদন্ত কমিটিও এ ব্যাপারে সম্মত হয় যে, যেহেতু তাঁর স্ত্রী মৃত্যু বরণ করেছেনতাই তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড ১৯ এর প্রয়োজনীয় পরীক্ষা করা দরকার। তাই দ্রুততম সময়ে রোগ নির্ণয়ের জন্য তাঁকে সিলেট শহীদ শামসউদ্দিন সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিজ্ঞপ্তি