স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী ও তাঁর সহধমিনী প্রয়াত সংসদ সদস্য বেগম মমতাজ ইকবালের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পুত্র ব্যারিস্টার ইনান ইসমাম হোসেন চৌধুরী এই দোয়া মাহফিলের আয়োজন করেন। শুক্রবার বিকালে আসরের নামাযের পরে শহরের আরপিন নগরের মরহুমের বাসভবনে এই দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। জামতলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. সাজিদুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও জেলা জাপার সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. জহুর আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু নছর ওহিদ কনা মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ আলী খুশনুর, জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।