- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সভা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সভা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পরিচালক (প্রশাসন) তারেক ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক নাদিম ফারহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশ নেন সহকারি রেজিস্ট্রার (জনসংযোগ) ও ক্লাবের উপদেষ্টা লোকমান আহমদ চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক সোহেল আহমদ, প্রভাষক সাইদুর রহমান পলাশ এবং লিয়াজো অফিসার (স্পোর্টস) জহির হোসেন।
সভায় ‘২য় লীগ-এম ফুটবল টুর্নামেন্ট’ শুরু করার বিষয়ে আলোচনা হয় এবং ২০১৬-১৭ বছরের জন্য রাহাবি খানকে সভাপতি, ইমরান আহমদ জয়-কে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ইমতিয়াজ আহমদ চৌধুরীকে অন্তর্ভুক্ত করে ৪১ সদস্যবিশিষ্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা ক্লাবের বিদায়ী কমিটিকে তাদের সময়ে বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি রায়হান জামান, সহ-সভাপতি মো. ইউসুফ সরকার, জুবায়ের আহমদসহ ক্লাবের বিদায়ী ও নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম শাহরিয়ার, সহ-সভাপতি ইসতিয়াক মাহমুদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]