- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
২০১৬ ও ২০১৭ শিক্ষাবর্ষে এস.এস.সি, এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন   
 শিক্ষাবৃত্তি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ। শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদরে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিঞা, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মী, মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান প্রমুখ।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা হতে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]