বেগম নূরজাহান বখ্ত মেধাবৃত্তি
পরীক্ষা অনুষ্ঠিত
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ সংগঠক হোসেন বখ্ত ফাউন্ডেশনের উদ্যোগে বেগম নূরজাহান বখ্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ শহরের এইচ.এম.পি উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সদর, দোয়ারাবাজার, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর ও ছাতক উপজেলার ৩০টি বিদ্যালয়ের ৬৮২জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইয়াকুব বখ্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, সমন্বয়ক শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আব্দুল হেকিম তালুকদার
স্মৃতি বৃত্তি পরীক্ষা
অনুষ্ঠিত
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গৌরারং ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম তালুকদার স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জগাইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় গৌরারং ইউনিয়নের ২৭ টি সরকারী
প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডার গার্ডেনের ৫ম শ্রেণীর মোট ১৭৪ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তি পরীক্ষায় প্রথম ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষায় চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুলেমান মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জগাইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী হল সুপার এনামুল হক প্রমুখ।
বিশ্বম্ভরপুরে ফজলুল হক স্বৃতি বৃত্তি
পরীক্ষা অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুর উপজেলার ফজলুল হক স্বৃতি ফাউন্ডেসনের তত্ববধানে ফজলুল হক স্বৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ে, ধনপুর উচ্চ বিদ্যালয় ও মথুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩টি ভেন্যুতে এক যোগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষায় ৮০৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
ফজলুল হক স্বৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খোকন ও কো-অর্ডিনেটর রুকুনুজ্জাম, সদস্য সচিব মুজিবুর রহমান ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাধক মাও. সেলিম আহমদ জালালী মেধা বৃত্তি পরীক্ষা সার্বিক দায়িত্ব পালক করেছেন। কেন্দ্র সচিব দায়িত্ব পালন করেন পলাশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ধীরেন্দ্র কুমার দেবনাথ, ধনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সাইদুর রহমান ও মথুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হারুনুর রশিদ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।