স্টাফ রিপোর্টার
তিন দিনব্যাপি আয়োজিত উন্নয়ন মেলায় তাৎক্ষণিক সেবার আলোকে ৩ দিনের মধ্যে নামজারি জমাকারি নিস্পত্তি সিদ্ধান্তে ২দিনে নামজারি নিস্পত্তি করেছে সদর ভূমি অফিস। মেলার ২য় দিনে ১০জন নামজারি গ্রহিতার হাতে নামজারি খতিয়ান তোলে দেন তারা। পাশাপাশি শুধুমাত্র মেলার ২য় দিনে তাৎক্ষণিক ১৪হাজার ৪২৫টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলার ২নং স্টলে সেবা কার্যক্রম চালু রেখেছে ভূমি অফিস।
মঙ্গলবার ১০জন সেবাগ্রহিতার হাতে নামজারি খতিয়ান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার ইশরাত জাহান,সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন
খন্দকার সহকারি কমিশনার মনিরুল হাসান শিমুল, সদর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ, ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেন, একেএম সাব্বির আহমদ, কানঙ্গ মো. মুস্তাফিজুর রহমান, নাজির মো. আলাউদ্দিন, অফিস সহকারি সালাউদ্দিন প্রমুখ।