- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেলায় বসেছে নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের স্টল

স্টাফ রিপোর্টার
‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন তিন দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন
করেছে। মেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কাজ, সাফল্য ও অর্জন তোলে ধরা হচ্ছে।
শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও ৬৮ টি স্টল। সরকারি-বেসরকারি বিভিন্ন স্টলের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরতে উন্নয়ন মেলায় নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দু’টি স্টল বসানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয় মাঠের দক্ষিণ পূর্ব দিকে ও নৌ পরিবহন মন্ত্রণালয় মেলার উত্তর পশ্চিমে স্টল বসিয়েছেন। দুইটি স্টলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের স্টল পরিচালনা করছেন সিলেট রেলওয়ে ডিভিশনের সহকারি নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমন ও রেলওয়ে ছাতক বাজারের পূর্ব বিভাগের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী আশিকুর রহমান। এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্টল পরিচালনা করছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিটিসির আইন কর্মকর্তা মো. মনজুরুল করিম। নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের স্টলে সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান সরকারের সকল উন্নয়নমূলত কর্মকান্ড ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা তোল ধরা হচ্ছে।

  • [১]