স্টাফ রিপোর্টার
স্যানক্রেড হাসপাতাল জেলা উন্নয়ন মেলায় ডেন্টাল রোগের ফ্রি চিকিৎসা দিচ্ছে। মেলার দ্বিতীয় দিনেও ছিল রোগীদের ভীড়। চিকিৎসা সেবা প্রদান করছেন স্যানক্রেড হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সৈয়দ হোজাইফা মাহমুদ। সহযোগিতা করছেন হাসপাতালের ম্যানেজার আমিনুল হক। প্রথম দিন ৮০ জন এবং দ্বিতীয় দিন ১২০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। আজও ফ্রি চিকিৎসা দেয়া হবে।