সু.খবর ডেস্ক
রোববার স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। তবে জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো। লিওনেল মেসির শট তিন-তিনবার বারপোস্টে লেগে ফিরে আসে। ভাগ্যের ছোঁয়া না পাওয়ায় দেপোর্তিভোর বিপক্ষে গোল পাননি মেসি।
চলতি মৌসুমে এই নিয়ে ১৪ বার মেসির শট ক্রসবারে লেগে ফিরে আসে। রোববার আর্জেন্টাইন তারকার একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে গোল করেন জর্ডি আলবা্
একই ম্যাচে জর্ডি আলবার একটি শটও পোস্টে লেগে ফিরে আসে। অবশ্য ফিরতি বলে আলতো শটে গোল করেন পাওলিনহো। চলতি মৌসুমে সব মিলিয়ে ২৬টি ম্যাচ খেলা বার্সেলোনার ঠিক ২৬টি শট পোস্টে লেগে ফিরে আসে।
বারপোস্ট লিওনেল মেসিকেই সবচেয়ে বেশি হতাশ করেছে। আর্জেন্টাইন সুপারস্টারের ১৪টি শট পোস্টে লেগে ফিরে আসে। এছাড়া সুয়ারেজের চারটি, জেরার্ড পিকের তিনটি, পাওলিনহোর দুটি এবং ইভান রাকিটিচ, জেরার্ড ডেউলেফিউ এবং আলবার একটি করে শট পোস্টে লেগে ফিরে আসে।
অবশ্য দেপোর্তিভোর বিপক্ষে বারপোস্ট হতাশ করলেও গোলের সুবর্ণ সুযোগ মিস করেন মেসি। খেলার ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পান কিং লিও। তবে তার নেয়া শট প্রতিপক্ষ দলের গোলরক্ষক রুখে দেন।