স্টাফ রিপোর্টার
জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে জাতীয় ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ছাত্রদলের আহবায়ক শুভ তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম।
সুনামগঞ্জ জেলা জাতীয় ছাত্রদলের সদস্য অমিত রায়’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স-মিল শ্রমিক সংঘের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান, সুনামগঞ্জ জেলা হোটেল শ্রমিক সংঘের সভাপতি লিলু মিয়া, সাবেক ছাত্রনেতা সফিকুল ইসলাম, জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সদস্য আমির উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক রতœাংকুর দাস, সদস্য আবু সাদাত টিটু।
আলোচনা সভা শেষে ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা পূরণ হয়নি। এদেশের মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। দেশের লক্ষ কোটি মানুষ আজ বিপন্ন। আজও চা শ্রমিকরা সামান্য মজুরিতে কাজ করছেন, যা হাস্যকর। ১২০ টাকা দিয়ে ১ লিটার তেল হয় না অথচ তাদের দৈনিক মজুরি ১২০ টাকা। ১২০ টাকা মজুরি থেকেও ৬ টাকা কেটে নেয়া হয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা।
বক্তারা বলেন, বাংলাদেশের অনেক ছাত্র সংগঠন আছে যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না। এরা টেন্ডাবাজি করে, চাঁদাবাজি করে। কিন্তু জাতীয় ছাত্রদল সৎ ও আদর্শের রাজনীতি করে। বক্তারা বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ হোন, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পতাকা তলে আসুন।