- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেয়রের নেতৃত্বে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
জননেত্রী শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জানিয়ে শহরে আনন্দ মিছিল বের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুলের নেতৃত্বে পৌরসভা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে এক সভায়  মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী, দপ্তর সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, কোষাধ্যক্ষ সত্যজিৎ রায় সন্তু, পৌর আ.লীগ নেতা এটিএম শাহীন, শাহরিয়ার আহমদ রিগ্যান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নেহার রঞ্জন তালুকদার, আরিফ-উল-আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আক্তার হোসেন প্রমুখ।

  • [১]