- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মেয়র আব্দুল মনাফ আর নেই, জগন্নাথপুরে তিনদিনের শোক কর্মসূচী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত শনিবার রাতে তিনি যুক্তরাজ্যের ব্রাইটের একটি হাসপাতালে (স্থানীয় সময় রাত ১০ টায়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রবিবার মেয়রের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে জগন্নাথপুর পৌর পরিষদ। পরিষদের জরুরী সভায় এই কর্মসূচী ঘোষণা করেন। তিনদিনের কর্মসুচীর মধ্যে রয়েছেন কর্মবিরতি, কালো পতাকা উত্তোজন, কালো ব্যাজ ধারণ ও পৌর পরিষদ প্রাঙ্গণে মেয়রের মরদেহ ফুলেল শ্রদ্ধা নিবেদন।
জগন্নাথপুর পৌরশহরের হবিবপুরের বাসিন্দা আলহাজ্ব আবদুল মনাফ দ্বিতীয় বারের মতো জগন্নাথপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন সজ্জ্বন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জগন্নাথপুর পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে পৌর মেয়র আব্দুল মনাফের অবদান উল্লেখযোগ্য রয়েছে।
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সিলেট শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাস করছিলেন। সেখানে জামে মসজিদ,স্কুল সহ বিভিন্ন উন্নয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষকে ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রনি ভূমিকা রাখেন। পৌর মেয়র আব্দুল মনাফ গত ছয় মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে শনিবার রাত দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেয়র আব্দুল মনাফের মৃত্যুর খবর জগন্নাথপুরে এসে পৌঁছলে জগন্নাথপুরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। জননন্দিত মেয়র আব্দুল মনাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সহ-সভাপতি সিদ্দিক আহমদ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপি নেতা অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর পৌসভার সাবেক মেয়র আক্তার হোসেন, মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমামি, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখছিল মিয়া, জেলা পরিষদ সদস্য সাব্বির আহমেদ, জেলা পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় সহ সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই, সদস্য জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আলী আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক কাউন্সিলর আবাব মিয়া গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দিলোয়ার হোসাইন, মামুন মিয়া, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন,দ্বীপক গোপ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক আবুল হোসেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
পৌর মেয়রের পারিবারিক সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসার প্রস্তুতি চলছে। জীবদ্দশায় তিনি বাবা মায়ের পাশে নিজের কবর তৈরি করে রেখে গিয়েছিলেন। এখানে তাঁকে দাফন করা হবে।

  • [১]