স্টাফ রিপোর্টার
ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জহিরুল আলম। অভিযানে দুইটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় অভিযানে সেন্ট্রাল ফার্মেসীকে ৫ হাজার এবং নন্দলাল ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার জহিরুল আলম জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে রাখার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুইটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।