- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোজাম্মেল হক পরিবার পরিকল্পনা এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি

স্টাফ রিপোর্টার
বিসিএস (পরিবার পরিকল্পনা এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির) সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো.মোজাম্মেল হক। গত ১২ই মার্চ ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির নির্বাচনে মো.মোজাম্মেল  হকের নেতৃত্বাধীন প্যানেল ২৯ টি আসনের মধ্যে ২৮টিতে জয় লাভ করে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল  হক কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার দুপুরে তাঁকে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মহিতোষ তালুকদার, অফিস তত্বাবধায়ক জুলহাস মিয়া, হিসাব রক্ষক শফিকুর রহমান, অফিস সহকারী মো. দিদারুল আলম, কাজল দত্ত, মইন উদ্দিন, মতিউর রহমান সঞ্জয় দাস প্রমুখ।

  • [১]