- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা এরশাদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে  
 পুলিশ। এরশাদ আলী বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের মকসুদ আলীর ছেলে। সোমবার সদর থানার এসআই এরশাদ আলীকে গ্রেফতার করে। পুলিশ এসময় এরশাদ আলীর সহযোগি শহরের আরপিন নগরের সাবাজ উদ্দিনের ছেলে মিজান (১৯) কে গ্রেফতার করেছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেল চোর চত্রের মূলহোতা এরশাদ আলীসহ দুই চোরকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে , প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]