- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোবাইল দেবার কথা বলে ৬ বছরের শিশুকন্যার উপর পাশবিক নির্যাতন

স্টাফ রিপোর্টার
মোবাইল দেবার কথা বলে ৬ বছরের এক দিনমজুরের শিশুকন্যার উপর পাশবিক নির্যাতন করেছে এক বখাটে। মঙ্গলবার নির্জন ঘরে তাকে নিয়ে নির্যাতন চালানোর পর আইনের আশ্রয় না নিতেও অবরুদ্ধ করে রাখে বখাটের স্বজনরা। শুক্রবার রাতে শিশুকন্যার বাবা ও মা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় শনিবার বিকালে ধর্ষক জুয়েল মজুমদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও শিশুকন্যার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার নোয়াগাও গ্রামের এক দিনমজুরের ৬ বছর বয়সী এক শিশু কন্যা বাড়িতে খেলা করছিল। এসময় পাশের বাড়ির রতীশ মজুমদারের বখাটে ছেলে জুয়েল মজমুদার (১৮) ওই শিশুকন্যাকে মোবাইল দেবার কথা বলে পাশের একটি নির্জন ঘরে নিয়ে যায়। সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালায়। তার কান্নায় আশপাশের লোকজন এগিয়ে এলে জুয়েল পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা শিশু কন্যার মা বাবা আইনের আশ্রয় নিতে চাইলে বখাটের স্বজনরা প্রলোভিত করে তাদের আটকে রাখে। শুক্রবার সকালে তারা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার দুপুরে তার শারিরিক পরীক্ষা করেন সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।
নির্যাতিতা শিশুকন্যার মামা বলেন, বখাটে জুয়েল আমার ভাগ্নির সর্বনাশ করেছে। তারা আইনের আশ্রয় বা চিকিৎসা নিতেও দেয়নি। আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেছি। এখন বখাটে ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত সরকার বলেন, মঙ্গলবার শিশু বলাৎকারের ঘটনাটি ঘটেছে বলে আজ আমরা জানতে পেরেছি। কেউ আমাদের এ বিষয়ে অবগত করে নি। শনিবার বিকালে অভিযুক্ত জুয়েল মজুমদারকে আটক করা হয়েছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]