- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোল্লাপাড়ায় আনসার ভিডিপি ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার
মোল্লাপাড়া ইউনিয়ন আনসার ভিডিপি ক্লাবের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বাদে সাধকপুর বুুড়িস্থল আনসার ভিডিপি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনসার ভিডিপি ক্লাবের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ঋণ বিতরণ  করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
আনসার ভিডিপি ক্লাবের সভাপতি মছদ্দর আলীর সভাপতিত্বে ও সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি আশিষ কুমার ভট্টচার্য্য, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির হোসেন, আনসার ভিডিপি ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার আবু বকর শিকদার।
আনসার ভিডিপি ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ২ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষণা প্রদান করেন।
আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট আশিষ কুমার ভট্টচার্য্য আনসার ভিডিপি ক্লাবের সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ট্রেনিং সেন্টারে ২০ টি সেলাই মেশিন ও আসবাপত্র প্রদানের ঘোষণা দেন।

  • [১]