- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোহনপুর ইউপিতে উন্নয়ন সভা

স্টাফ রিপোর্টার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সদর উপজেলা পরিষদ।
ওইদিন সকালে অনুষ্ঠিত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া। সভা উপস্থাপনা করেন ইউপি সচিব মো. জাকির হোসেন।  
সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের মুসল্লি, সমাজসেবকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের স্বস্ব ওয়ার্ড এলাকায় অনুন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট ও ড্রেন নির্মাণ এবং নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপনের বিষয় উপস্থাপন করেন।
উন্নয়ন সভায় ইউপি সদস্য তৈয়বুর রহমান, সামছুল হক, রইছ মিয়া, বাবুল মিয়া, নুরুল ইসলাম, আব্দুস সুবান, আজিম উদ্দিন, সন্ধ্যা রানী দেব, সপ্না বেগম, আছিয়া বেগম, সাবেক মেম্বার আজমত আলী, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, সাজু তালুকদার, তোফায়েল আহমদ, আব্দুস শহীদ, মমিনুল রহমান, প্রমুখ ব্যক্তিবর্গ নানা সমস্যার কথা তুলে ধরেন।

  • [১]