- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোহনপুর ইউপির জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার বিকালে জয়নগরবাজারে  সংবর্ধনা প্রদান করা হয়। জয়নগরবাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ীদের আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক। ইউসুফ আল-আজাদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, মাহমদ আলী, লিয়াকত আলী, সাজু আহমেদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]