- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোহাম্মদ আলী সদর ইউসিসিএ’র সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার  
বিআরডিবির আওতাভুক্ত সুনামগঞ্জ সদর ইউসিসিএর ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। রবিবার মল্লিকপুর পল্লী ভবনে অনুষ্ঠিত সভাপতি পদের নির্বাচনে ৩২ জন সমবায়ী ভোটার ভোট প্রয়োগ করেন। ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলায়েত হোসেন পেয়েছেন ৪ ভোট। নির্বাচন কমিটির সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ বিকালে বিশেষ সাধারণ সভায় এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী তাঁকে নির্বাচিত করায় সমবায়ীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য সহ সভাপতি ও অন্যান্য পরিচালকগণ প্রায় দুই বছর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মামলাজনিত কারণে সভাপতি পদের নির্বাচন স্থগিত হয়ে পড়ে। সম্প্রতি মামলা প্রত্যাহার হওয়ায় স্থগিত নির্বাচন সম্পন্ন হলো।  

  • [১]