- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মোহাম্মদ এমরান হোসেন এবং বিজেন ব্যানার্জী কে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন কে বদলীজনিত কারণে এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী কে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া এ কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার পদ্মাসন সিংহ কে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন হওয়ায় এ সময় তাকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • [১]