জগন্নাথপুর অফিস
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, মোড়লদের লড়াইয়ের কারণে আমরা সমস্যা পড়েছি। তবে এ পরিস্থিতি থেকে উত্তোরণে আমরা কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনামন্ত্রী মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা সদরে নিজ স্বেচ্ছাসেবী তহবিল থেকে দরিদ্রদের নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কে ইঙ্গিত করে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল, চাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। মোড়লদের যুদ্ধের কারণে আমরা আমরা সমস্যা পড়েছি। আমাদের সরকার ধৈর্য্যের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির কথা উল্লে¬খ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪, ১৫ বছরে দেশে বৈল্পবিক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ. বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাসখানেক এর মধ্যে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার আমরা ঘুরে দাঁড়াবো। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।
মন্ত্রী আরো বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখি ষড়যন্ত্রে অপপ্রচেষ্টা করছে। কিন্তু জনগণ জানে দেশ ও দেশের মানুষের উন্ন¬য়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতার থাকাকালে কোন উন্নয়ন করে না জনসাধারণের। তাঁরা সরকারি অর্থ লুটপাট করেছে।
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি অফিসের অফিস সহকারী ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন. সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শ্রীরামসি সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বন্যা কবলিত মানুষের মধ্যে ডেউটিন বিতরণ করেন। এছাড়াও আনসার ভিডিপির ব্যারাক উদ্ধোধন করেন তিনি।