- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মো. রইসুজ্জামান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত

ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. রইসুজ্জামান। গত ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস      
অধ্যাপক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।
৩ থেকে ৫ এপ্রিল দুই দিন ব্যাপী কাউন্সিল অধিবেশনে মো. রইসুজ্জামান সর্বসম্মতিক্রমে সহ-সহভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিপিবি সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, জেলা খেলাঘর আসর সভাপতি বিজন সেনরায়, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি পংকজ পংকজ কান্তি দে, অ্যাড. খলিল রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড. এনাম আহমেদ, শাহজালাল সুমন, সাবেক সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]