- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৌলবাদী শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
যাদের রক্ত, প্রত্যয় ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এসেছে, সেই বীর সন্তানদের বিজয়ের দিনে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। শহীদদের স্বপ্ন পূরণে উগ্রবাদের মূলোৎপাটন ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছে মানুষ। অঙ্গীকার করেছে ভাস্কর্য বিরোধিতা ও ভাঙচুরের মধ্য দিয়ে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত নব্য রাজাকার ও মৌলবাদী শক্তিকে প্রতিহত করার। এ সময় মুখে মুখেই উচ্চারিত হয়েছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো আপস নয়। পাশাপাশি করোনা মহামারির এই দুঃসময়কে জয় করে গণতান্ত্রিক, শোষণ ও বঞ্চনামুক্ত দেশ গড়ারও অঙ্গীকার ব্যক্ত করা হয়।
গত বুধবার সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি (অনলাইন) ও সরাসরি উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল আলম, অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সকাল ৭.৪৫মি. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে সরকারি শিশু পরিবারে (বালিকা) আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আ. লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি
বিজয় দিবসের প্রথম প্রহরে (রাত ১২ টা মিনিটে) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্মাঞ্জলি প্রদান করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়া প্রথম প্রহরে জেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পঅর্পণ করে। সকালে কালেক্টরেট চত্বরের শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উদীচী, সিপিবিসহ নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ইফা’র উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী।
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমানের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য শাহ মো. ফয়জুন্নুর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চয়ন কুমার তালুকদার, অভিভাবক সদস্য মো. আব্দুস সামাদ, মো. সামসুল হক, মাও. আরব আলী। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ। পরে উপস্থিত বক্তৃতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ মো. সাজিনুর রহমান।
পৌর খেলাফত মজলিস
খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি সাখাওয়াত হুসাইন। পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সানাউল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর অফিস সম্পাদক মাওলানা আলী খান, জেলা সহ অফিস সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সদর সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, পৌর প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম, সদর সেক্রেটারী মাওলানা আক্কাসুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম প্রমুখ। সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদানদের মাগফেরাত ও দেশের জনগণের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
দ্বীনি সিনিয়র মাদ্রাসা
সকালে মাদ্রাসা প্রাঙ্গণে সহকারি অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর। বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র প্রভাষক সাহিদা পারভীন, আরবী প্রভাষক মাওলানা আবু তাহির মো. খালিদ, আরবী প্রভাষক মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, সিনিয়র শিক্ষক স্বাধীনা আক্তার, সহকারী শিক্ষক মো. আসাদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাজমা সুলতানা, সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুস শহীদ, শাহ মুশাহিদ আলম ফয়সাল, মাও. মনিরুজ্জামান, জাহেদ উদ্দিন প্রমুখ। পরে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ
সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ সমাধীতে ৪৮ জন বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য মো. আমজাদ হোসেন, মো. মোবারক হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য সৈয়দ দ্বীন ইসলাম, মো. আব্দুর রহমান তনয় এবং সভাপতি মো. শাহ আলম। আলোচনার শেষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে ডলুরা ও ফেনিবিল গুচ্ছগ্রামে মানুষের মাঝে ১৫০টি মাস্ক বিতরণ করা হয়।

  • [১]