- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ২৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা এনডিএফ’র উদ্যোগে চৌমুহনাস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনডিএফ’র জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা
সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা মো. আমির আলী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, মো. জসিমউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সরকারের আবারও গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ববাজারে জ্বালানীতেলের মূল্য রেকর্ড পরিমাণ কমে গেলেও দেশের বাজারে জ্বালানী তেলের মূল্য কমানো হচ্ছে না। উপরন্তু বিদ্যুতের মূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।  সারা বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বলে গ্যাস ক্ষেত্রগুলো সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানীগুলোকে বরাদ্দ দিয়ে অবাধে লুটপাট এবং মাগুরছড়া-টেংরাটিলা দুর্ঘটনার ঘটিয়ে জাতীয় সম্পদকে ধ্বংস করে আজ বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]