স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সভা থেকে স’মিল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ শ্রমআইন কার্যকর এবং কর্মক্ষেত্রে ও সামাজিকক্ষেত্রে সার্বিক নিরাপত্তার দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি আরজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহবান জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাখন বক্ত, সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া, সদর উপজেলা কমিটির আহবায়ক ছালিক মিয়া, জুড়ী উপজেলা কমিটির প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, টেংরাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাদা মিয়া, মুন্সীবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মনফর আলী ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রমজান আলী, আব্দুল মজিদ, ফটিক বক্ত, ছালামত মিয়া, খোকন মিয়া, কাজল কুমার বাক্তি প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)