মহামতি লেনিনের ১৪৬-তম জন্মদিন “লেনিন দিবস” এবং উপমহাদেশের প্রথম জেল হত্যাকান্ড “খাপড়া ওয়ার্ড দিবস” পালন উপলক্ষে ২৪ এপ্রিল সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় লেনিন দিবসের উপর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনডিএফ’র সাংগঠনিক সম্পাদক ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা এবং খাপড়া ওয়ার্ড দিবসের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, এনডিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মৃগেন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির প্রচার সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সাধারণ সম্পাদক মীর মোঃ জসিম উদ্দিন, রিকশা শ্রমিক সংঘ জেলা সভাপতি সোহেল আহমেদ, হোটেল শ্রমিক নেতা তারেশ বিশ্বাস সুমন, হাসান গাজী, তাজুল ইসলাম প্রমুখ।