- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৌসুমের প্রথম ঝড়- বিশ্বম্ভরপুর ও শাল্লায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ

স্টাফ রিপোর্টার
মৌসুমের প্রথম ঝড়ে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে কমপক্ষে দুই’শ গাছ-গাছালি উপড়ে পড়েছে। বিশ্বম্ভরপুরে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহিরপুরের অদ্বৈত জন্মধামে আসা পুণ্যার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। জেলার অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ল-ভ- হয়েছে।
পল্লী বিদ্যুতের জিএম সোহেল পারভেজ বলেন,‘বিদ্যুতের তার ছিড়ে জেলার ১১ টি সঞ্চালন লাইনের মধ্যে ৫ টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দিরাইয়ের দুটি, বিশ্বম্ভরপুরে দুটি এবং বাদাঘাটের ১ টি বিদ্যুৎ লাইনে সঞ্চালন বন্ধ রয়েছে। গাছ-গাছালি উপড়ে পড়ায় এসব লাইনে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ    রাখা হয়েছে। দোয়ারাবাজার-বাংলাবাজার লাইনে একটি খুঁটি এবং দিরাইয়ে একটি খুঁটি ভেঙে পড়ায় কিছু এলাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে।’
শাল্লা প্রেসক্লাবের সভাপতি পিসি দাস জানান,‘শুক্রবার রাত ৩ টায় বৃষ্টির সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবার পর শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬ টা) বিদ্যুৎ আসেনি।’
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম বলেন,‘দিরাই-শাল্লার বিদ্যুৎ লাইনে গাছ-গাছালি উপড়ে পড়ায় এবং কোথাও কোথাও তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। আমবাড়ী-শেখেরগাঁও অংশে তার ছিড়ে পড়ায় ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’
তাহিরপুরের যাদুকাটা নদীর পাড়ের অদ্বৈত জন্মধামে গঙ্গা ¯œান উপলক্ষে বসা মেলায় কয়েক’শ ঝড়ে ল–ভ- হয়েছে। ¯œান করতে আসা হাজার হাজার পুণ্যার্থী অদ্বৈত জন্মধামের টিনসেড ঘর এবং আশপাশের বাড়িতে ঝড়ের সময় আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এসময় পুণ্যার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

  • [১]