- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৌ.বাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল

চলতি বছর দফায় দফায় বন্যায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসায় হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ প্রদান, রেশনিং চালু এবং বন্যা সমস্যার সমাধানে জাতীয় স্বার্থে দেশের সকল নদ-নদী, খাল-বিল পরিকল্পিতভাবে খনন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ         
মৌলভীবাজার জেলা কমিটি।
সোমবার শহরের চৌমুহনাস্থ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
পরে সন্ধ্যার সময় দলীয় কার্যালয়ে এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্যা কবলিত এলাকার জনগণের পাশে দাঁড়ানো এবং বন্যা সমস্যার সমাধানের লক্ষ্যে সকল নদ-নদী, খাল-বিল পরিকল্পিতভাবে খনন করার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ, জেলা এনডিএফ এর নেতা মৃগেন চক্রবর্তী, সদস্য তারেশ বিশ্বাস সুমন, শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, সুহেল আহমেদ সুবেল, শিপন বক্ত প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]