- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ম্যাজিস্ট্রেট ও তাঁর শিশুপুত্র আক্রান্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের করোনা ভাইরাস সেলে দায়িত্ব পালনরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার ৪ বছরের শিশু পুত্র আক্রান্ত হয়েছেন। তারা শহরের ষোলঘর কলোনীর ডরমেটরিতে নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ সদরে আরও ১ জন, জগন্নাথপুরে ২ জন এবং দোয়ারায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক আজ বৃহস্পতিবার
থেকে শারিরিক দুরত্ব মেনে নিজের বাংলোয় থেকেই অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লা আল মাহমুদ, তার ৪ বছরের ছেলেসহ অন্য আক্রান্তদের নমুনা মঙ্গলবার শাবি’র করোনা ল্যাবে পাঠানো হয়েছিল। ওখান থেকেই বুধবার রাত সাড়ে ১০ টায় জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লা আল মাহমুদ ও তার শিশু পুত্রসহ নতুন ৬ জন করোনায় আক্রান্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, আমার কার্যালয়ের একজন গুরুত্বপূর্ণ অফিসার (সহকারী কমিশনার) ও তার ৪ বছরের শিশু পুত্র যেহেতু আক্রান্ত হয়েছেন। আমাদের অন্য সহকর্মীদেরও নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এখন থেকে অফিসের অন্যদের আরও বেশি শারিরিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেই শনিবার নমুনা পরীক্ষা করার জন্য দেব এবং এখন থেকে কয়েকদিন বাংলোয় থেকেই অফিসের কার্যক্রম চালাবো।

  • [১]