- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মৎস্য গবেষণা ইনস্টিটিউট’র গবেষণা- হাওরের পানিতে কমেছে অক্সিজেন, বেড়েছে অ্যামোনিয়া

এনামুল হক এনি, ধর্মপাশা
হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমেছে প্রতি লিটারে ৫/৬ মিলিগ্রাম এবং অ্যামোনিয়ার পরিমাণ বেড়েছে দশমিক পাঁচ (.৫) থেকে ১ মিলিগ্রাম পর্যন্ত। ফলে হাওরের পানিতে অক্সিজেনের অভাবে ও অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে মাছ মরে যাচ্ছে। বিনষ্ট হচ্ছে হাওরের স্বাভাবিক পরিবশ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তাদের এক  গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
হাওরের পানিতে মাছ মরে ভেসে ওঠায় হাওরের পানির উপাদান ও গুণাগুণ পরীক্ষা করতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর একটি গবেষক দল বুধবার সকালে ধর্মপাশা উপজেলার কাইঞ্জা ও ধারাম হাওরে বিভিন্ন পয়েন্টের পানির উপাদান পরীক্ষা  নিরীক্ষা করেন। গবেষণায় দেখা যায়, হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ৫/৬ মিলিগ্রাম কমেছে এবং প্রতি লিটারে অ্যামোনিয়ার পরিমাণ বেড়েছে দশমিক পাঁচ (০.৫) থেকে ১ মিলিগ্রাম পর্যন্ত। কিন্তু স্বাভাবিক মাত্রায় প্রতি লিটারে অক্সিজেনের পরিমাণ ৫/৬         
 মিলিগ্রাম এর বেশি ও অ্যামোনিয়ার পরিমাণ প্রতি লিটারে শূন্য দশমিক শূন্য শূন্য দুই (০.০০২) মিলিগ্রাম এর কম থাকার কথা। তবে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মপাশায় টানা বৃষ্টিপাত হওয়ায় হাওরের পানির কিছুটা হলেও উন্নতি সাধন হতে পারে বলে জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুম মনির।
মো. সিরাজুম মনির বলেন, ‘বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমানকে নিয়ে বুধবার ধর্মপাশা উপজেলার কাইঞ্জা ও ধারাম হাওরে বিভিন্ন পয়েন্টের পানির গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করি। এ সময় পানিতে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কম এবং অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিলক্ষিত হয়। পানিতে অক্সিজেন কমে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে মাছ মরে যাচ্ছে। কাঁচা ধান পানিতে তলিয়ে যাওয়ায় তা পঁচতে গিয়ে অক্সিজেন ব্যবহার বেশি হচ্ছে ফলে পানি তার স্বাভাবিক গুণাগুণ হারিয়েছে।’

  • [১]