সু.খবর রিপোর্ট
জল আছে যেখানে, মাছ চাষ সেখানে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধানের সাথে মাছের সম্পর্ক রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সময়মত পানির প্রয়োজন রয়েছে। বেশি পানিতে মাছের ফলন ভাল হয়। মাছের বংশ বিস্তার বৃদ্ধি পায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল হালিম, উপজেলা প্রাণী স¤পাদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মানসুরুল হক, ইউনিসেফ’র জেলা নিউট্রেশন সাপোর্ট অফিসার মো. মাহবুব ইসলাম মজুমদার, উপজেলা এইচএফএমএলআইপি-এলজিইডি’র মৎস্য বিশেষজ্ঞ হাবিবুলা রহমান, উপজেলা এইচএফএমএলআইপি-এলজিইডি’র সোসাল অর্গানাইজার (মৎস্য) মো. ফারুক হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক ফয়েজুল ইসলাম সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যকরী কমিটির সদস্য সালেহ আহমদ হৃদয় সহ প্রমুখ।
দোয়ারাবাজার
‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দোয়ারাবাজারে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম।
এসময় তিনি আজ বুধবার থেকে ৭ দিনব্যাপি মৎস্য সপ্তাহ উদযাপনে মৎস্যজীবী ও পেশাজীবীদের সহযোগিতা কামনা করেছেন।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মুল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’। শ্লোগান কে বাস্তবায়ন করতে জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে মৎস্য চাষে বেশী করে উদ্বুদ্ধ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খান মো. হুমায়ুন কবীর, অফিস সহকারী মহিদুর রহমান, মৎস্য চাষী হাজী নছর উদ্দিন এবং উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
ধর্মপাশায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। হাওরাঞ্চলে মৎস্য নিধন, বিল সেচে মাছ শিকার বন্ধকরণ ও জলমহাল নীতিমালা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে এতে বক্তব্য দেন, ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সমকাল প্রতিনিধি এনামুল হক এনি, ভোরের কাগজ প্রতিনিধি জুবায়ের পাশা হিমু, সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি সাজিদুল হক সাজু, সিলেটের ডাক প্রতিনিধি গিয়াস উদ্দিন রানা প্রমুখ।
ছাতক
মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ’র প্রথম দিন উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। সভার শুরুতে মৎস্য সপ্তাহের সুফলের উপর স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমির আলী প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিনের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে মৎস্য সপ্তাহ সপ্তাহের মূল বিষয় নিয়ে উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. দিদারুল আহসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সধারণ সম্পাদক সালেহ আহমদ, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, উপজেলা যুবসংহতি সভাপতি মহি উদ্দিন মহিম প্রমুখ।