স্টাফ রিপোর্টার
যক্ষারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। রবিবার সকালে শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে সংগঠনের জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে ও নির্মল ভট্রাচার্য্যর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সাবেক সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অসিত বরণ দে, সংগঠনের ফিল্ড স্টাফ প্রতিনিধি সুমন কুমার চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর যক্ষায় দেশে ৩ লাখ লোক আক্রান্ত হন এরমধ্যে প্রায় ৭০ হাজার লোক এই রোগে মারা যায়। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যক্ষ¥া নিয়ন্ত্রণে কাজ করছে। সবাই সচেতন হলে শতভাগ যক্ষ¥া নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।