- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যথাযোগ্য মর্যাদায় শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী পালিত

সু.খবর রিপোর্ট
শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাদ জোহর এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. মো. আপ্তাব উদ্দিন, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. আলী আমজদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাড. খাইরুল কবির রুমেন পি.পি, জুনেদ আহমদ, ইসতিয়াক আহমদ শামীম, জেলা যুবলীগের সাবেক সদস্য অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অমল কান্তি চৌধুরী হাবুল, অ্যাড. নাসিরুল হক আফিন্দি, আতিকুল ইসলাম আতিক, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জল, অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. হাসান মাহবুব     সাদী, অ্যাড. আব্দুল আজাদ রূমান, অ্যাড. ছাইদুর রহমান তালুকদার, জেলা কৃষকলীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লা সরকার, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমদ, গৌতম কুমার বনিক, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক সমর রায়, সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা যুবলীগ নেতা আফজাল নুর আফজল, ইমাম উদ্দিন এনাম, জমিরুল হক পৌরব, মাসহুদুর রহমান সাহেদ, ইসতিয়াক আলী রিপন, সুমন কুমার দে, মুহিবুর রহমান মুহিব, উসমান গনি উত্তম, বেলায়েত হোসেন, মলয় কুমার চন্দ, মুসলিম মোর্শেদ, সালেক আহমদ, হাবিব আহমদ, জেলা ছাত্রীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক নুর মোহাম্মদ স্বজন প্রমুখ নেতৃবৃন্দ।
ছাত্রলীগের বৃক্ষরোপণ
জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে সুরমা ভ্যালী পার্ক, নবীনগর ও সুনামগঞ্জ সরকারী কলেজে বৃক্ষরোপন করেছেন জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম মাহমুদ, আসরাফুল আলম সেতু, আমিনুল ইসলাম, তাপ্পি দাস গুপ্ত, মেহেদী হাসান রাহি, সৃজন দেবনাথ, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম হাছান, ইকরাম আলম পীর, রুহুল আমীন হৃদয়, পীর জামিল, ফাহমিদ চৌধুরী, নাজমুল হাছান মিঠু, নাজিম আহমেদ, রাকিব মাহমুদ, মাজেদুর রহমান, রনি হাছান, নাজমুল সাকিব আগুন, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ আসলাম, শাকিল ফয়সাল, শরিফ মিয়া, রেজোয়ান আহমেদ,  আল-মাহফুজ সুজন, ফাহিম আহমেদ, নিক্সন খান প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭১ তম জন্মদিনে আনন্দ র‌্যালি করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে র‌্যালি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
ছাত্রলীগ নেতা বেলাল আহমদের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.আবুল মিয়া, যুবলীগ নেতা মো.সিরাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র সম্পাদক তাহের আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল, ছাত্র পরিষদের সভাপতি মো.জাকির হোসেন, সাধারণ সম্পাদক বায়জিদ বুস্তামী, ডিগ্রী কলেজের ছাত্রলীগ আহবায়ক দেলোয়ার হোসেন, ডা. মিতুল চক্রবর্তী, মো. আব্দুল্লাহ আল-মামুন, এনামুল হাসান হৃদয়, মান্না রায়, রুবেল মিয়া, ছাদিকুর রহমান, আবুল হাসান, তুষার দে, এমরান হোসেন, রায়হান জসিম, জমসিদ আলী, রাসেল মিয়া, মো.আল আমিন, সেলিম আহমদ, রিপন, ইমদাদুল হক মিলন, খালেদ মিয়া,সিদ্দিক আহমদ, তুহিন আহমদ, মো.রাসেল মিয়া, জয়নাল , রানা, তানবির আহমদ, মিজান প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যনগর থানা আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭১টি মোমবাতি প্রজ্জলিত করা হয় এবং কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ। থানা যুবলীগ নেতা অমল তালুকদারের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অমরেশ রায় চৌধুরী, থানা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, আবুল কালাম, মধ্যনগর সদর ইউপি যুবলীগের সভাপতি নয়ন মড়ল ও চামরদানী ইউপি যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমূখ।

 
 

  • [১]