- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যাত্রীদের কাবু করে ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় যোগাযোগর প্রধান বাহন ভাড়ায় চালিত মোটর সাইকেল। ঈদকে সামনে রেখে মোটর সাইকেলের চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। ঈদের ছুটিতে বাইরে থেকে আসা বিশ^ম্ভরপুর, জামালগঞ্জ, সাচনা, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। যাত্রীদের কাবু করছেন চালকরা নিজেরা জোট করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাইরে থেকে আসা যাত্রীরা।
ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জে গামে›র্ট ফ্যাক্টরিসহ অন্যান্য বিভাগীয় শহরে কাজ করতে যাওয়া শ্রমিকরা ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছেন। বিশেষ করে শহরের আব্দুজ জহুর সেতু থেকে জেলার ৪ উপজেলার যাত্রীদের মোটর সাইকেল করে যেতে হয়। বিশ^ম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জের যাত্রীরা অতিরিক্ত ভাড়া বিড়ম্বনার শিকার হচ্ছেন।
অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানির অভিযোগ স্বীকার করে চালকরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রতিবছরই ভাড়া বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যাত্রী প্রতি ৫০—১০০ টাকা করে বৃদ্ধি করেছেন তারা। ঈদের পরের এক সপ্তাহ পর্যন্ত এই ভাড়া থাকবে। পরে আবারও স্বাভাবিক হয়ে যাবে।
তাহিরপুরের যাত্রী নোয়াব আলী বললেন, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। এটাই নিয়ম হওয়া উচিৎ। তবে এখানে অনিয়ম নিয়ম হয়ে গেছে। ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। এজন্য সড়কে একটু চাপ থাকে। এটাকে কাবু করে চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ভাড়া স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো উদ্যোগ দেখছি না। বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে আমাদের।
বিম্বরম্ভরপুর উপজেলার ধনপুরের মোটর সাইকেল চালক মো. অদুদ মিয়া বললেন, ‘ঈদের বাজারে দাম একটু বাড়েই। আমরা মাত্র ১০০ টাকা বাড়িয়েছি। এই কয়েক দিন ভালো আয় করার জন্য এই কৌশল নেয়া হয়েছে। তাহিরপুরে যেতে ২০০ টাকার ভাড়া ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।
তাহিরপুরের চিকশা গ্রামের মোটর সাইকেল চালক মো. সোয়েব মিয়া বললেন, মোটর সাইকেলে করে ২ জন যাত্রী নেয়া যায়। ১০০ টাকা বাড়িয়েছি। জনপ্রতি অতিরিক্ত ৫০ টাকা দিতে হয়। প্রতিবছরই ঈদকে সামনে রেখে কিছু বাড়তি ইনকাম করা যায়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি জানা ছিলো না। খোজ নিয়ে দেখছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]