- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যাদুকাটায় বোমা মেশিন ধ্বংস: জরিমানা

স্টাফ রিপোর্টার
ভ্রাম্যমাণ আদালত তাহিরপুর উপজেলার সীমান্তনদী যাদুকাটায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালি পাথর উক্তোলন কাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন, ৫টি ড্রেজার, ৭টি সেইভ মেশিন ও ২টি ইঞ্জিন চালিত ট্রলার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এছাড়াও অবৈধভাবে নদীর তীর কেটে বালি উক্তোলন করার সময় ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি সোনাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জামাল মিয়া ও বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম। পরে ভ্রাম্যমাণ আদালত  আটককৃতদের ৫২ হাজার টাকা জরিমানা করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ, এএসআই ফরহাদ আলীসহ বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নদীতে উপস্থিত সাধারণ শ্রমিকরা উপজেলা প্রশাসনের কাছে চাঁদাবাজচক্র কর্তৃক অবৈধভাবে ড্রেজার, সেইভ, ও বোমা মেশিন দিয়ে নদীতে খাল-পুকুর তৈরি করে বালি-পাথর উত্তোলনের অভিযোগ তুলে ধরেন।
উপজেলা প্রশাসন শ্রমিকদের আশস্ত করেন নদীতে কোন ব্যাক্তি বিশেষের মালিকানা নেই। সাধারণ শ্রমিকরা হাতে তোলে বালি পাথর উক্তোলন করতে পারবেন। কোন চাঁদাবাজ চক্র চাঁদাবাজি ও নদীর মালিকানা দাবি করতে আসলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগীতা করলে আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • [১]