- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের যাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যাদুকাটা নদী তীরের ঘাগটিয়া গ্রামের বড়টেকে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুব্রত দাস নির্বাচনে তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে চেয়ার প্রতীকে ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন, সহ সভাপতি পদে আনারস প্রতীকে ১৯০ ভোট পেয়ে আবুল বরকত ও টেবিল প্রতীকে ১৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রহিছ মিয়া।
তবে সমিতির কার্যকরি কমিটির সদস্য পদে ৬ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির মোট ৩৫৭ জন সদস্য ভোটারের মধ্যে ৩২৩ জন ভোটার ভোট প্রদান করেন।

  • [১]