- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, শাল্লা
দীর্ঘদিন ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। গ্রেফতারকৃত আক্কাস আলী শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত. আমীর হোসেন (ডাক্তার মিয়ার) ছেলে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযানে চালিয়ে ঢাকা থেকে আক্কাস আলীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারি পরোয়ানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস আলী কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম জানান।
উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত আক্কাস আলী জি আর ৪টি মামলার আসামি। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা দায়রা মামলা নং ২১১/১৪ ধারা ৩৯৬ পেনাল কোড, জিআর ১৪১/১০,জিআর০৪/১৪,জিআর,৪/১৬,জিআর ৩৫৯/১১ আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল।

  • [১]