- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাজ্যের অক্সাফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করেছে ফাহিমা সুলতানা

ছাতক প্রতিনিধি
ছাতকের কৃতি শিক্ষার্থী ফাহিমা সুলতানা যুক্তরাজ্যের অক্সাফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ লাভ করেছে। অক্সাফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মঙ্গলবার বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছ এ কৃতি শিক্ষার্থী। ফাহিমা সুলতানা উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ও গৃহিণী পিয়ারা বেগমের ত সন্তান। ইতিমধ্যেই সে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিবিএ সম্পন্ন করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এক আবেদনের প্রেক্ষিতে এ কৃতি শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অক্সাফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়। এ সুযোগ তাহ ছাড়া না করতে ২৬ জানুয়ারি মঙ্গলবার ফাহিমা সুলতানা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। সে সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।

  • [১]