- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাজ্যে আওয়ামীলীগ কর্তৃক শামীম চৌধুরীকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারা আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  
যুক্তরাজ্যে বসবাসকারী ছাতক-দোয়ারাবাসী কর্তৃক আয়োজিত  সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী। প্রবীণ আওয়ামীলীগ নেতা, কমিউিিনট ব্যক্তিত্ব হাজী ওয়াসিদ আলীর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবলীগের         সংগঠনিক সম্পাদক মাহমুদ আলী ও বার্মিংহাম যুবলীগের সংগঠনিক সম্পাদক আলী আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, কিথলী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসক আলী তালুকদার, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হাজী মুক্তার মিয়া তালুকদার, আ.স.ম মিসবাহ, হাজী মনাফ মিয়া, গয়াস মিয়া, মাছুম মিয়া তালুকদার, এড.এমএ মুনিম, মনসুর আলী, সেলিম আহমদ, ফয়েজ আহমদ ফয়েজ, মিজান খান, বদরুল আলম, রাজিব মালাকার, মিলাদ আহমদ প্রমুখ।

  • [১]