- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংর্বধনা- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংর্বধনা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আবুল হোসেন মিলনায়তনে জেলা ছাত্রলীগের আয়োজনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।   
জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম  
সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সিলেট মোদন মোহন কলেজের ছাত্র লীগের সাবেক সভাপতি অ্যাড. মতিউর রহমান পীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শাহজাহান, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেরুল আহমদ, ৭নং ওয়াডের কাউন্সিলর শামসুজ্জামান, ৩নং ওয়াডের কাউন্সিলর ফয়জুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেরুল আহমদ,বিশ্বম্ভরপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি আজমল হোসেন মিটু, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, জেলা যুব লীগ নেতা সাজলু, লস্কর, শাহিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগ সরকার একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’
এদিকে পৌর আওয়ামী লীগের উদ্যেগে পৌরসভা সম্মেলন কক্ষে প্রবাসী ছাত্রলীগ নেতাকে পৃথক সংবর্ধনা দেয়া হয়। পৌর মেয়র আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-মৌলবী বাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ রঞ্জন বাবুল, ে দপ্তর সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, কৃষি বিষয়ক সম্পাদক এটি এম শাহিন রেজা, যুবলীগের সাবেক সদস্য জন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সদস্য মফিজ আহমদ, খলিল আহমদ প্রমুখ।  

  • [১]