লড়াই, সংগ্রাম ও গৌরবের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২০মার্চ রবিবার সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য ও ইউরোপ সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবিদ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৬ মার্চ এই পার্টি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি নির্বাচনের প্রথম কংগ্রেস হতে এখন পর্যন্ত দ্বাদশ কংগ্রেস সম্পন্ন হয়েছে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই এই পার্টি আপোষহীনভাবে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। মহান ভাষা আন্দোলন, ৬৯—এর গণঅভ্যুথ্যান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন হতে প্রতিটি গণআন্দোলনের পার্টির বীরত্বপূর্ণ অবদান রয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্টির প্রাক্তন সভাপতি মাক্সর্বাদের তাত্ত্বিক জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির নবনির্বাচিত সভাপতি জননেতা কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড সর্দার রুহিন হোসেন প্রিন্স।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির প্রাক্তন সভাপতি ভাষা সৈনিক কমরেড ডা. আহমেদ জামান, সাধারণ সম্পাদক নিসার আহমেদ, কমরেড আজিজুল মালিক, আব্দুল লতিফ, সৈয়দ ফরহাদ হোসেন, জোবের আক্তার সোহেল, জাকির হোসেন বাচ্চু, সেলিনা সাফি প্রমুখ।
এছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কমরেডগণ সভায় যুক্ত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমরেড শাহরিয়ার বিন আলী।
প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জ্ঞাপন করেছে যুক্তরাজ্যের বাংলাদেশী ওয়াকার্স কাউন্সিল, উদীচী, যুব ইউনিয় সহ প্রগতিশীল, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনসমুহ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ। সংযুক্ত ছিলেন উদীচীর সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জোবের আখতার সোহেল, সত্যেনসেন স্কুল অব পারফর্মিং আর্টস’র শিক্ষক গোপাল দাস, উদীচী পরিবারের সদস্য নুরুল ইসলাম, হামিদ ইদ্রিস, সৈয়দ জাকির হোসেন অনুপম রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি