- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাজ্য জাসদে বিভক্তি শামীম ও জুনেদের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি

লন্ডন প্রতিনিধি
আম্বিয়া প্রধান ও বাদলের প্রতি আনুগত্য প্রকাশ করে শামীম আহমদ ও জুনেদুর রহমানের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। গেল ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন শামীম আহমদ ও জুনেদুর রহমান। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাসদ নেতা সৈয়দ এলাহি হক শেলু।
বিগত বছরগুলোতে যুক্তরাজ্যে জাসদের কমিটিতে বিভাজন লক্ষ্য করা যায়নি   যুক্তরাজ্য জাসদ ছিলো ইনু গ্রুপের অনুসারী  কিন্তু মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে আম্বিয়া প্রধানের অনুসারী জাসদ
সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সভাপতি শামীম আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাব্বির চৌধুরী, নিজাম উদ্দিন সহ নেতাকর্মীরা  এসময় ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মলেনে বাংলাদশ থেকে কেন্দ্রীয় জাসদ নেতা সাবেক ডাকসু সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন ও কেন্দ্রীয় জাসদ নেতা সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ টেলিফোনে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানান  
নতুন কমির সদস্যরা হলেন সভাপতি শামিম আহমদ, সেক্রেটারী জুনেদুর রহমান, সদস্যরা হলেন সৈয়দ এলাহি হক শেলু, নিজাম উদ্দিন, শাহনুর খান, শামীম লোদী, কায়েস বড়, সাইদ চৌধুরী, মামুনুর রশিদ খান, শামসুজ্জামান ফখরু, খালেদ আজিম উদ্দিন জামাল, সাব্দির চৌধুরী, শাহ এনামুর রশিদ, সোহেল আহমদ, ফরিদ আহমদ, সোলেমান আহমদ, গোলাম কিবরিয়া খান, হেলাল আহমদ, কামরান আহমদ, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হেদায়েতুল ইসলাম চৌধুরী, আব্দুল জলিল, মনজুর আহমদ চৌধুরী, আবুল হায়দার রাজু।

  • [১]