স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের বিলপাড় এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আবদুল তাহিরের উদ্যোগে শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার নারাইনপুর গ্রামের খাদিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সামাজিক সংগঠন পিডিএস হিউম্যানিটির প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আবদুল তাহির, পিডিএস হিউম্যানিটির সভাপতি মাওলানা নুরুল ঈমান, কোষাধ্যক্ষ হাফিজ মহিবুর রহমান, স্থানীয় বাসিন্দা মাওলনা আবদুল কাইউম, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা নোমান আহমদ, স্থানীয় ইউপি সদস্য শোয়াইবুর রহমান, আনোয়ার আলম, আবুল খায়ের, তায়েফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতবস্ত্র বিতরণ আয়োজক সংগঠনের পক্ষ থেকে মাওলানা নুরুল ঈমান জানান, যুক্তরাজ্যপ্রবাসী আলহাজ আবদুল তাহির প্রতিবছরই এলাকার মানুষদের নানাভাবে সহযোগিতা করেন। এবার তিনি নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন। আমাদের প্রত্যাশা এলাকার মানুষের প্রতি তাঁর এই সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।