জগন্নাথপুর অফিস
যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুরের বাসিন্দা কয়ছর এম আহমদ এর অর্থায়নে জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র অসহায় খেটে খাওয়া কর্মহীন ১ হাজার ৫শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার তত্বাবধানে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণ কার্যাক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে চাল, কেজি ছানা, আলু, পেঁয়াাজ, লবণ, তেল ও সাবান।
বিকেল তিনটার দিকে নিজ বাড়ী ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক বিএনপির মনোনীয় মেয়র প্রার্থী (স্থগিত) রাজু আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপি ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আছকির আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, জগন্নাথপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল খান মুন্না, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ প্রমুখ।
পরে জগন্নাথপুর পৌরসভার প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে দলীয় নেতাকর্মীরা ত্রাণ পৌঁছে দেন।