- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের উদ্যোগে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি ও অন্যান্য সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা।
নিউইয়র্কের ব্রন্কসের স্ট্রালিং অ্যাভিনিউ এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে গত ১৬ ও ১৯ জুন, বুধবার ও শুক্রবার বিকালে দুই দিনে প্রায় চার শতাধিক মানুষের মধ্যে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র সদস্য, খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচীর আহবায়ক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মো. জবাহ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সিনিয়র নেতা আবু তাহের , মোসাহিদ চৌ: সাদেকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুক্তরাষ্ট্র যুবলীগ-কে মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানোর জন্য ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মো: সেবুল মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রাহিমুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক মোঃ ইফজাল চৌধুরী, যুগ্ম আহবায়ক রিন্টু লাল দাস, যুগ্মআহবায়ক মোঃ হেলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস শহীদ,শাহাদত হোসেন, যুবলীগ সদস্য শাহীন কামালী , কারী মৌলা দৌলা দুলাল ,আজাদুল কবীর, সেলিম রেজা,রবিউল ইসলাম কমিশনার, হুমায়ুন কবির, আল মামুন সরকার,মো: মোর্শেদ আলম,শিপু চৌধুরী,শোয়েব আহমেদ, আল আমিন,মিজান চৌধুরী, মাহমুদুর রহমান ,খোরশেদ আলম,তৌফিক আহমেদ প্রমুখ।

  • [১]