স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে সুনামগঞ্জ সদর থানা ছাত্রলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা জোট সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার দুপুরে শহরতলীর হাসননগরে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) ভবনের উদ্বোধনী ফলক থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম হাতুরী দিয়ে ভেঙ্গে দেয় সদর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উদ্বোধনী ফলক থেকে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম মুছে ফেলার সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকসার ইবনে আজিজ পাঠান, ছাত্রলীগ নেতা আফজাল হোসেন, আলমগীর হোসেন, মেহেদী হাসান মুন্না, হৃদয় মিয়া, সুনামগঞ্জ পৌরসভা ছাত্রলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মাহমুুমুল হাসান, সাধারণ সম্পাদক সানোয়ার ওসামা প্রমুখ।